ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

সোমবার সকাল ১০টার আগে রামপুরা এলাকায় অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। তারা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে সড়কটির দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট।

রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান জানান, সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। উপায় না পেয়ে অনেকে পায়ে হেঁটে আবার কেউ কেউ বিকল্প উপায়ে তাদের গন্তব্যস্থলে যান।

একই দাবিতে রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। এসময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪