ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কে খেলবা আসো: নিপুণকে ডিপজল

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এ নায়িকা।

অভিনেত্রী নিপুণের দায়ের করা রিট প্রসঙ্গে কথা বলেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল। তিনি বলেছেন, ‘কেস খেলবা, আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা ভদ্রতা ও নম্রতা চাই। আমরা চাই কীভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা কোনো ঝামেলা চাই না।’

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ২০২৪-২৫ দ্বিবার্ষিক মেয়াদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। ফল ঘোষণার পর এই প্যানেলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেত্রী নিপুণ। কিন্তু এর প্রায় একমাস পর গত ১৫ মে আদালতে রিট দায়ের করেন তিনি। তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সদ্য নির্বাচিত কমিটি। সেখানেই এসব কথা বলেন খল-অভিনেতা ডিপজল।

এ সময় আগের এক সাক্ষাৎকারে তাকে নিপুণের ‘অশিক্ষিত’ বলার ব্যাপারে বলেন, সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে কেউ এমন বলতে পারে না। কেননা ও (নিপুণ) যাকে দিয়ে এই চলচ্চিত্র চিনেছে, তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।

এদিকে নিপুণের আদালতে যাওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে মিশা-ডিপজল প্যানেল।

পাশাপাশি আগের মেয়াদে ক্ষমতায় থাকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সময় জায়েদ খানসহ বাতিল হওয়া ১০৩ ভোটারের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পক্ষে একমত বর্তমান কমিটির অধিকাংশ সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কে খেলবা আসো: নিপুণকে ডিপজল

আপডেট সময় ০৯:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪