কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ১৩ মে ভোররাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব- ১১ সিপিসি- ২ কুমিল্লার একটি দল।
গ্রেফতারকৃতরা হলো চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে খন্দকার মফিজুর রহমান ও আলকরা গ্রামের নাসির আহমদের ছেলে রেজাউল করিম বাবুল।
সোমবার দুপুরে র্যাব- ১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক, লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারী রাতে যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রকাশ্যে বাক্কাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এ মামলায় গতকাল রবিবার কুমিল্লা আদালতে ৯ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারক।
দন্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক ছিল, রায়ের পরই র্যাব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীগের গ্রেফতারের অভিযান চালায়। রায়ের খবরে পালিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের সোমবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি,কুমিল্লাঃ 






















