নিজস্ব প্রতিবেদক:- বর্তমান সময়ে প্রায়ই খবরের কাগজের পাতা খুললেই চোখে পড়ে কিশোরগ্যাং এর দৌরাত্ম। সম্প্রতি নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল সংকর হাট এলাকায় কিশোর গ্যাৎ কর্তৃক জোরপূর্বক ভুমি দখলের অভিযোগ ও সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া যায়। এমনকি ভুক্তভোগী লিয়াকত আলী লাকী ও উনার দুই ভাইকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে একই এলাকার স্থানীয় কিছু লোকজন। উক্ত বিষয়ে লিয়াকত আলী লাকী বলেন উনার পিতা মৃত সেকান্দর ১৯৫৮ সালে জমি ক্রয় করেন তার পর থেকেই উনারা উক্ত জমি ভোগ দখল করে আসছেন তার বিএস রেকর্ড ও উনাদের নামে আছে। এছাড়াও উনার বক্তব্য অনুযায়ী এরশাদ,লেদু, নুরনবী, খোরশেদ,বাবু সহ উক্ত এলাকার কিশোরগ্যাং লিডার জিসান বাহিনীর প্রধান জিসান তার বাহিনী নিয়ে ভুক্তভোগীর জমিতে জোর পূর্বক টিনের বেড়া দিয়ে দখল করতে গেলে ভুক্তভোগী বাঁধা দিলে উনাকে প্রাননাশের হুমকি দেয়। লিয়াকত আলী লাকী আরও বলেন ২০২০ সাল থেকে প্রতিপক্ষ জোর পূর্বক ভুমি দখল করতে চাইলে আমরা আদালতে ১৪৫ধারায় মামলা করি ও আদালত তাহাদের কাছে কাগজ দেখতে চাই। অবশেষে আদালত আমাদের উপর সন্তুষ্ট হয়ে স্থায়ী ভাবে নিষেধাজ্ঞা জারি করে। উক্ত নিষেধাজ্ঞা এখন ও থাকা অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় কিশোর গ্যাং নিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরাও দিতে শুরু করলে জমির মালিক লিয়াকত আলী লাকী বাঁধা দিতে চাইলে উনাকে সহ উনার পুরো পরিবারকে হত্যা করার হুমকি দেয় এরশাদ,লেদু, নুরনবী, খোরশেদ,বাবু সহ কিশোরগ্যাং লিডার জিসান ও তার বাহিনী। অতঃপর লিয়াকত আলী লাকী প্রাননাশের ভয়ে উনার পরিবার নিয়ে চান্দগাঁও থানায় গেলে এস আই সুমন বড়ুয়া সহ উনার ফোস জমির বেড়া দেয়ার কাজ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে ভুক্তভোগী চান্দগাঁও থানায় একটি জিডি ও করেন।
উক্ত বিষয়ে লিয়াকত আলী লাকী আরো বলেন এরশাদ,লেদু, নুরনবী, খোরশেদ,বাবু এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে জনসাধারন কে হুমকির মুখে রেখেছে। তাদের বিরুদ্ধে মুখ খুললেই মিলে বিভিন্ন ধরনের নির্যাতন ও প্রাননাশের হুমকি। এছাড়াও তারা বিভিন্ন চাঁদাবাজির সাথে যুক্ত বলে জানান তিনি। ভুক্তভোগী লাকী সাহেব দখল করতে মরিয়া ব্যক্তিদের সাথে বারবার সমঝোতা করতে চাইলে ও তারা কোনো ধরনের সমঝোতা করতে রাজি হননি বরং হুমকি ধামকি দিয়ে আসছেন। উপরোক্ত বিষয়গুলো ও উনিসহ উনার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন সহ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন লিয়াকত আলী লাকী।
উপরোক্ত অভিযোগের বিষয়ে সরেজমিনে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা জানান উক্ত ভুমি সিডিএর ভুমি কিন্তু প্রতি উওরে প্রতিবেদক জানতে চাইলে সিডিএর ভুমি আপনারা কেন দখল করতে চাচ্ছেন তার কোন উত্তর তারা দিতে পারে নি।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















