ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে আগুন, ৯ ঘর পুড়ে ছাই

ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর দুতলা সড়কের কাজ করার সময় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে আগুন ধরে যায়। অনেক উঁচুতে আগুন উঠে যায় এবং পাশে থাকা টিনের ৯টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে গ্যাসের দুইটি স্টেশন (শ্যামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জ) বন্ধ রেখে পাইপটি মেরামতের কাজ চলছে।

রোববার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে তিতাস গ্যাসের জরুরি ইউনিট এসে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জ যাওয়া গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। আর ওই ফাটল থেকেই আগুনের সূত্রপাত। আমাদের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের একাধিক ঘর পুড়ে গেছে।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে দুতলা সড়কের কাজ চলছে। এ কাজের ভেকু চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। এজন্য গ্যাসের দুইটি স্টেশন (শ্যামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জ) বন্ধ রাখা হয়েছে। দ্রুত পাইপটি মেরামতের কাজ চলছে। এ কাজ শেষ হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে আগুন, ৯ ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১০:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪