ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ফেসবুকে পরিচয়-প্রেম-বিয়ে, হাতিয়ে নিল ১৮ লাখ টাকা

রাজশাহীর তানোরে স্কুল শিক্ষিকার সঙ্গে ফেসবুকে পরিচয় ও প্রেমের সূত্র ধরে এক প্রতারক ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় প্রতারণার শিকার ওই স্কুল শিক্ষিকা প্রতারক প্রেমিক নাজির হোসেনের (৩৭) বিরুদ্ধে তানোর থানায় মামলা করেছেন। পুলিশ রোববার বিকালে নাজিরকে গ্রেফতার করেছে।

উপজেলার মালশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে পরিচয় তানোর উপজেলার কলমা গ্রামের আব্দুল হামিদের ছেলে নাজির হোসেনের। সেই থেকে তাদের মেসেঞ্জারে কথা হয়। নাজির নিজেকে খুলনা মোংলাবন্দর কাস্টম অফিসার এবং অবিবাহিত বলে পরিচয় দেন।

স্কুল শিক্ষিকা তালাকপ্রাপ্ত জানার পরও নাজির বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সর্বশেষ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার নামে ৩ মার্চ ৮ লাখ ৬০ হাজার টাকা নেন। এভাবে বিভিন্ন কৌশলে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন।

স্কুল শিক্ষিকা বলেন, ২০ এপ্রিল কাজি অফিসে গিয়ে নাজিরকে বিয়ে করি। সেইদিনই আমি আমার বাবার বাড়িতে একা চলে আসি। ২৫ এপ্রিল নাজির ডাকযোগে আমার স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায় আমাকে ডিভোর্সলেটার পাঠান। খোঁজ নিয়ে জানতে পারি, নাজির এর আগে আরও দুটি বিয়ে করেছেন। এলাকায় প্রতারক বলে পরিচিত। সবকিছু জানার পর ১৮ লাখ টাকা চাইলে নজির আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ফেসবুকে পরিচয়-প্রেম-বিয়ে, হাতিয়ে নিল ১৮ লাখ টাকা

আপডেট সময় ১০:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪