ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

চান্দিনায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে বর্ধিত সভা করেছে উপজেলা যুবলীগ। রবিবার (১২ মে) বিকালে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।

সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন কে সমর্থন দেন যুবলীগ নেতৃবৃন্দ। নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী শামীম হোসেনের বিজয় নিশ্চিত করতে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা।

এসময় চান্দিনা উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল।

এসময় চান্দিনা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চান্দিনায় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪