বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, চাঁপাইনবাবগঞ্জ।
জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার ছাইদুল হাসান।
তিনদিন ব্যাপী সেবা কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও সভার সভাপতি সাইফুল ইসলাম।
তিনি বলেন, একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সেবার মান মানুষের দ্বোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সকল সেবা ডিজিটালাইজড করার সিদ্ধান্ত গ্রহন করেছে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয়। এর ফলে সেবাগ্রহিতাগন ঘরে বসে সকল সুবিধা ভোগ করবে। পেনশনভোগীদের বয়স বিবেচনা করে লাইফ ভেরিপিকেশন অ্যাপস চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে এ অ্যাপস ব্যবহার করে বাড়ি থেকেই লাইফ ভেরিফিকেশন করতে পারবেন পেনশনভোগীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স সুপার আব্দুলাহ আল মামুন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভোলাভাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
পরে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি গালিভ খাঁনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেবাগ্রহীতাগন যাতে কোন ভাবেই হয়রানীর শিকার না হয়, সেবিষয়ে বিশেষ নজর দিতে জেলা একাউন্টস এ্যান্ড ফিন্যান্স অফিসারের প্রতি বিশেষ নির্দেশনা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সেবা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ নির্দেশনা দেন।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 






















