ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

প্রতিবন্ধী পরিবারের কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন আ.লীগ নেতা

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলমের বিরুদ্ধে জমি দখল ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন এক প্রতিবন্ধী পরিবার।
নুর আলম মিস্টার সোনাগাজী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার বেলা ১১টায় সোনাগাজী পৌর শহরের ৫নং ওয়ার্ডের শেখ মোয়াজ্জেম হোসেনের পরিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
এ সময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শেখ মোয়াজ্জেম হোসেনের সন্তান শেখ শামীমা আক্তার, দৃষ্টি প্রতিবন্ধী শেখ শাহিদা আক্তার, বুদ্ধি প্রতিবন্ধী শেখ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

তারা বলেন, আমাদের পিতা শেখ মোয়াজ্জেম হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমাদের চার ভাইবোনের মধ্যে তিনজনই শারীরিক প্রতিবন্ধী। বাবা ছাড়া পরিবারে সামর্থবান কোনো পুরুষ সদস্য না থাকায় আমাদের পার্শ্ববর্তী পোস্টমাস্টার বাড়ির নুর আলম মিস্টার সহযোগিতার আশ্বাস দিয়ে উল্টো প্রতারণার মাধমে কয়েক ধাপে মূল্যবান জমি বিক্রির টাকা, ভূমি অধিগ্রহণের টাকা ও জমির কাগজপত্রের বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে। একসঙ্গে এতো অর্থ খোয়া যাওয়ায় আমাদের বাবা মানসিকভাবে ভেঙে পড়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। নুর আলম কোনো চাকরি বা ব্যবসা-বাণিজ্য করে না। আমাদের পরিবারের টাকা আত্মসাৎ করে দ্বিতল বিল্ডিং নির্মাণ করেছে।

তারা আরও বলেন, কিছুদিন আগেও বাবার অসুস্থতার সুযোগ নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন আমাদের বাড়ির সামনের দোকানঘরসহ ৬ শতক জমি বিক্রিতে সহযোগিতার কথা বলে জমি বিক্রির বেশিরভাগ টাকা তিনি আত্মসাৎ করেছেন। একইসঙ্গে শারীরিক প্রতিবন্ধী পিন্টুর প্রায় এক কোটি টাকা মূল্যের জমি বিক্রির জন্য তৈরি স্বাক্ষরযুক্ত নন রেজিস্ট্রি দলিল তার জিম্মায় রেখেছেন। আমরা ধারণা করছি, আমাদের বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি হয়তো আমাদের বসতবাড়িসহ অবশিষ্ট সম্পত্তিতেও নানা গরমিল করেছেন। বর্তমানে তার এ সব কাজের কারণে আমাদের পরিবারের প্রতিটি সদস্য চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর আলম মিস্টার জানান, শেখ মোয়াজ্জেম হোসেনের পরিবার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা। আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

প্রতিবন্ধী পরিবারের কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন আ.লীগ নেতা

আপডেট সময় ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪