ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

টানা কয়েক দিন অঝোরে বৃষ্টি ঝরবে, জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে শনিবার মুষলধারে বৃষ্টি হয়েছে। পরে প্রায় এক ঘণ্টা গগণ চিরে অঝোরে ঝরেছে বৃষ্টি। এর আগে ভোর থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, শনিবার সকাল ৭টার পর ঢাকার বৃষ্টিপাত পরিমাণ ৮৭ মিলিমিটার। এই ৮৭ মিলিমিটার বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে। আজকের বৃষ্টি এবং দমকা হাওয়া পূর্বদিকে অগ্রসর হয়ে এটি কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, এই বৃষ্টিপাতের ধারা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর এই বৃষ্টিপাতে পরিমাণ কমে আবার ১৯ ও ২০ তারিখ থেকে বাড়তে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

টানা কয়েক দিন অঝোরে বৃষ্টি ঝরবে, জানাল আবহাওয়া অফিস

আপডেট সময় ০৭:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪