লোকসান মাথায় নিয়ে পঞ্চমবারের মতো আবারও চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এবার এ ট্রেন চলবে হবে পদ্মা সেতু দিয়ে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকাল চারটায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌঁছবে। এ ট্রেনটি চালু হবে আগামী ১০ জুন থেকে।
রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহণ সংক্রান্ত এক সেমিনারে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এ সময় রাজশাহী সদরের এমপি ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোরের এমপি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদত আলী, রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর খোন্দকার, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. মুহাম্মদ হুমায়ুন কবীর, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরিবহণের সুবিধা দিতে এ ট্রেন দিয়ে থাকেন।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 




















