ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

ট্রেনের গতিরোধ রেললাইনে শুয়ে

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার’ ট্রেন ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ ও কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনে শুয়ে পড়েন তারা। শনিবার ভোরে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেন ভোর সাড়ে ৫টায় ফরিদপুর এসে পৌঁছালে ট্রেনটির গতিরোধ করেন স্থানীয়রা। ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে এ সময় তারা কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের মুখে পড়ে ট্রেনটি প্রায় ৪০ মিনিট ফরিদপুর স্টেশনে অবস্থান করে। পরে ট্রেনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থানকারীরা সরে গেলে ৬টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বিক্ষুব্ধ জনতা ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে ফরিদপুরে যাত্রাবিরতির দাবি জানান। এ সময়ের মধ্যে ট্রেনের স্টপেজ না দেওয়া হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। এর আগে একই দাবিতে গত ৫ মে ট্রেন চালুর দিনও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক রেজাউল করিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই স্থানীয়দের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক

ট্রেনের গতিরোধ রেললাইনে শুয়ে

আপডেট সময় ০১:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪