ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২, ঘুমাচ্ছিলেন চালক

দিনাজপুরের কাউগা এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ দুইজন।

শনিবার ভোরে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং কাউগা হাটখোলা গ্রামের রানা।

পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এ সময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে আটক করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২, ঘুমাচ্ছিলেন চালক

আপডেট সময় ১২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪