ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

মিল্টন সমাদ্দারের বন্দিশালা থেকে সেলিমকে উদ্ধার, কিডনি নেওয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জের মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়াকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার কিডনি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

সেলিম উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দিনমজুর হাসিম উদ্দিনের ছেলে। পাঁচ মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।

সম্প্রতি সেলিমের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিমের ছবি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে দেখতে পান। মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সেলিম শিকল বন্দি অবস্থায় একটি নির্জন কুঁড়েঘরে শুয়ে আছেন। কথা হয় সেলিমের মা রাবিয়া, বাবা হাসিম উদ্দিন, চাচাতো ভাই আব্দুর রশিদ, মামাতো ভাই দিলুর সঙ্গে।

মা-বাবা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন- আমার ছেলের কিডনি নিয়ে গেছে ওই আশ্রয়দাতারা। সেলিমের মা সন্তানের কাপড় উচিয়ে পেটে অস্ত্রোপাচারের ক্ষতচিহ্ন দেখান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

মিল্টন সমাদ্দারের বন্দিশালা থেকে সেলিমকে উদ্ধার, কিডনি নেওয়ার অভিযোগ

আপডেট সময় ১০:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪