ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রংপুরে ষষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ।

রংপুর মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এই আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন জানান, জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তার সাথীকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক ধর্ষণ করেন লাভলু মিয়া। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী ও বিবাদীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করে আদালত। এ সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার পরপর পুলিশ লয়েটকে গ্রেফতার করলে তার মা ও বাবা সাথীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ গালিগালাজ ও সাথীর নামে কুৎসা রটায়। মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করে সাথী। মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবারও সাথীর বাবা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করে। যা এখনও বিচারাধীন রয়েছে।

★ বিচার দ্রুত কার্যকর করা হোক। আসামীর বাবা-মা যে মেয়েটার নামে কুৎসা রটিয়ে আত্মহত্যা করতে বাধ্য করালো সেটার বিচারও খুব দ্রুত হোক এটাই আশা রাখছি। এমন বিচার হলে সমাজ থেকে এমন অন্যায় কমে যাবে খুব তাড়াতাড়ি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী

রংপুরে ষষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ।

আপডেট সময় ০৮:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪