ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

৬ মে সোমবার দুপুর একটায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার পয়ালজোস গ্রামের মোল্লাবাড়ির গরু ব্যবসায়ী মো. মামুন হোসেন (২৫) ও তার বাবা আবু তাহের (৫৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টিতে যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা চাঁদপুর থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪