ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত

সাংবাদিতিকদের গ্রেফতারে লাগবে প্রেস কাউন্সিলের অনুমতি

সাংবাদিকদের আইনগত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের গ্রেফতারে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে।

এ রকম একটি বিষয় আলোচনা হচ্ছে। এটি করা হলে সাংবাদিকদের জন্য স্বস্তিদায়ক হবে। রোববার বরিশালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘হলুদ

সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে জেল জরিমানার বিষয়টি অন্তর্ভুক্ত করতে আমরা কাজ করছি। নতুন আইনে সম্ভবত জরিমানার বিষয়টি থাকবে।

এই বিষয়টি না থাকলে তো কেউ প্রেস কাউন্সিলে আসতে আগ্রহী হবে না। এমনিতেই যে কেউ ফৌজদারি অভিযোগ নিয়ে প্রচলিত আদালতে যেতে পারে। প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া কিছু না করার থাকলে কেউ আসবে কেন।

এ সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জানান, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে একটি আইন প্রণয়নের কাজ চলছে। তবে যাদের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

তিনি বলেন, সংসদে বিল পেশ করার জন্য মন্ত্রণালয়ে ভেটিং হয়ে গেছে। আশা করছি, শিগগির এটি আইন হিসেবে পাশ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

সাংবাদিতিকদের গ্রেফতারে লাগবে প্রেস কাউন্সিলের অনুমতি

আপডেট সময় ০৬:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪