ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

কুমিল্লার দাউদকান্দিতে চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ঠান্ডা শরবত বিতরণ করেছে পথ যাদের ঠিকানা ফাউন্ডেশন।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ, রায়পুর,মালিখিল,আমিরাবাদ, গৌরীপুর,দাউদকান্দি বাজার সহ মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত পথ যাদের ঠিকানা ফাউন্ডেশন এর উদ্যোগে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন। এই আয়োজনে নেতৃত্ব দেন পথ যাদের ঠিকানা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন। উপদেষ্টা সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ সাবের আব্দুল্লাহ সহ স্থানীয় যুবকরা। শরবত বিতরণের সময় সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন।

গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যালয়ের ছুটিও। অতীতে এ ধরনের গরম পরিলক্ষিত হয়নি। সবাই বেশি করে পানি পান করি। খেটে খাওয়া শ্রমিকদের প্রতি সদয় হই।গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের পাশে দাড়াই । তাদের জন্য সুপেয় খাবার পানি, স্যালাইন,এসব মানুষের হাতে তুলে দিতে আমাদের এই আয়োজন । প্রচণ্ড দাবদাহে পথ যাদের ঠিকানা ফাউন্ডেশনের মাধ্যমে দাউদকান্দি এলাকার মেহনতি সকল মানুষের হাতে ঠান্ডা শরবত তোলে দিচ্ছি। প্রচণ্ড গরমে যেভাবে পথচারীদের মাঝে আমরা ঠান্ডা শরবত বিতরণ করছি, আমরা সব সময় পথের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে থাকি, সেবা, সহযোগিতা, দিয়ে মানবতার পাশে থাকার জন্য চেষ্টা করি, সবাই দোয়া করবেন আমাদের এই পথ যাদের ঠিকানা ফাউন্ডেশন যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

আপডেট সময় ০২:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪