সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের যৎনাথা গ্রামে এ ঘটনা ঘটে,
পরে ঘটনার সুত্র ধরে ভেঙ্গে দেওয়া হয় ফেসবুকে কমেন্ট করা ব্যক্তির বসতবাড়ি লুট করে নেওয়া হয় নগদ তিন লক্ষ টাকা।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ২২/০৪/২৪ ইং তারিখে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা দিনমজুর সমির উদ্দিনের ছেলে কয়েছ আহমদকে ফেসবুকে কমেন্ট করায় বাজার থেকে ফেরার পথে বেধড়ক মারপিট করেন একই ইউনিয়নের বাসিন্দা অপু ও কিবরিয়া।
বেধড়ক মারপিঠের সুর চিৎকার শুনে কয়েছের সজনেরা এগিয়ে আসলে তাদেরকেও দেশিও অস্ত্রশস্ত্রে ধাওয়া করে ঐ চক্র।
পরে কয়ছে কে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাবা সমির উদ্দিন থানায় অভিযোগ দায়ের করছেন শুনে অভিযোগে প্রকাশ মিছবা উদ্দিন,নাজমুল হক,অপু,কিবরিয়া কাওছার ও বাবুল আহমদের একটি লাঠিয়াল বাহিনী দেশিও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক সমির উদ্দিনের বসতঘর কুপিয়ে ভাংচুর করেন,পরে সমির উদ্দিনের ঘর থেকে নগদ তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় মিছবা উদ্দিন ও তার লাঠিয়াল বাহিনী।
এ ঘটনায় সমির উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নোমান আহমদ গোয়াইনঘাট প্রতিনিধিঃ 





















