ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে হত্যার দায়ে এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোঃ মুকবুল হোসেন চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের বাসিন্দা। ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় গুলশান আরা নামের ওই প্রতিবন্ধী নারী চা আনতে গিয়ে নিখোঁজ হন। পরে তার মরদেহ পাশের বাড়ির ধৈনছা ক্ষেতে পাওয়া যায়।

উক্ত ঘটনার তদন্তে জানা যায়,মোঃ মুকবুল হোসেনের সাথে গুলশান আরার অবৈধ সম্পর্ক ছিল এবং গর্ভবতী হওয়ার পর বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করেন। পরবর্তীতে গুলশান আরাকে তার বাড়ির পূর্ব পাশের ক্ষেতে নিয়ে গিয়ে হত্যা করেন।

মামলার বাদী মোঃ শরীফ জানান, তার মেয়ে গুলশান আরা সহ তার চার বোন ও এক ভাই জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী। এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন উচ্চ আদালত এই রায় বহাল রাখবেন।

এই মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ নেয়ামত উল্যাহ চৌধুরী (জামান) বলেন, তিনি আশা করছেন উচ্চ আদালত এই রায় দ্রুত কার্যকর হবে।

মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪