চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/রাজিব চন্দ্র পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ গত ১৮/৪/২০২৪ খ্রিঃ সীতাকুন্ড মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়কের পূর্ব পাশের ব্রিজের উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ১। মোঃ মুবিন উদ্দিন পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মনোয়ারা বেগম, সাং-লক্ষ্যারচর, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার, ২। মোঃ সোহেল পিতা-নবাব মিয়া, মাতা- ইয়াসমিন আক্তার, সাং-পশ্চিম ভাটাখালী, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার ও ৩। মোঃ আব্দুল শক্কুর পিতা-দেলোয়ার হোসেন, মাতা-সকিনা বেগম, সাং-ভাড়ামুড়ি, থানা-চকরিয়া জেলা-কক্সবাজারদের আটক পূর্বক তাদের নিকট হতে ১ টি পিকআপ, ০১ এলজি, ০২ রাউন্ড কার্তুজ সহ চোরাইকৃত ০৩ টি গরু উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা হতে আরো ০২ টি চোরাই গরু উদ্ধার করে। এ ঘটনায় সীতাকুণ্ড থানার মামলা নং ২৫ তারিখ-১৮/০৪/২০২৪ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৬ তারিখ-১৮/০৪/২০২৪ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ, ও সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৭, ধারা-৪১৩ পেনাল কোড রুজু হয়েছে।
সুমনসেন চট্টগ্রাম 





















