সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঘন্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

অটোচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার বেলা ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এতে কুমিল্লা মুখি লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে যান।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান,অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।
জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত নয়টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে ।
হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর বলেন,ঈদের পর মহাসড়কে যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঘন্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪