ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লায় হিন্দুর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে

কুমিল্লার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব আড়াইওড়া এলাকায় হিন্দুর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জমি দাবী করলে ওই হিন্দু পরিবারকে হুমকি ধমকি দিচ্ছেন দখলদারেরা। পরিবারটি জমিটি বিক্রি করলেও দখল বুঝিয়ে দিতে পারছেনা। এ বিষয়টি নিয়ে আদালতে একটি জমি সংক্রান্ত মামলা ও জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় অভিযোগকরেছে ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ বছর আগে কুমিল্লা শাসনগাছা এলাকার মৃত রুহিদাস এর কাছ থেকে বদরপুর ৬৬নং মৌজার বিএস খতিয়ান নং- ২১৭, দাগনং-৩০০ মূলে ১৩শতক জমি ক্রয় করে আড়াইওরা এলাকার মৃত আব্দুল সাহেব আলীর কাছ থেকে কিনে নেয়। এর কয়েকদিন পর একই এলাকার কামাল, আবুল হোসেন, জুয়েল সহ ৭/৮ জন জমিটি প্রথমে ক্রয় করতে চায়। বিষয়টি তখন হুমায়ুন কবির জমি বিক্রি করবেনা জানালে বাকবিতণ্ডা হয়। থানায় অভিযোগ করলে জমির উপর ১৪৫ ধারার নোটিশ প্রদান করা হয়। পরে বিবাদীগণ আইন অমান্য করে জমিতে মাটি ভড়াট করতে আসলে বাধা দেয়া হলে হুমায়ুন কবিরকে মারধর করে। আদালতের আদেশ (যার পি আর নং ১৬০০/২০ ও স্মারক নং- ২১৯৪) এর পরে ও বিবাদীদের দাবী জায়গাটি ওই হিন্দু পরিবারের না তাদের । লালু জায়গাটি বর্তমান মালিককে বুঝিয়ে দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও লালু দাশ জায়গার দখল চাইলে তাকে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে বিবাদীরা।

এমন অবস্থায় প্রশাসনের কাছে সুবিচারের দাবী জানিয়েছে হিন্দু পরিবারটি।

লালুদাশ ও তার স্ত্রী জানায়, আমি পড়ালেখা করি নাই তাই অনেক কিছুই বুঝিনা। যার কারনে আমার জমিটি কৌশলে দখল করেছে তারা। আমাদের আর কোন সম্পত্তি নেই। এই জমিটি ফিরে না পেলে আমাদের বাঁচার রাস্তা থাকবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লায় হিন্দুর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে

আপডেট সময় ০২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪