জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) মহোদয়।
রবিবার (০৭ এপ্রিল) নির্ধারিত সফরসূচি অনুযায়ী জামালপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ।
পরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।
পরবর্তীতে পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে সম্মানিত ডিআইজি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর সুমন কান্তি চৌধুরী; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর মোঃ সোহরাব হোসেন; সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর। সার্কেল),জামালপুর অভিজিৎ দাস সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের মাতৃভুমি নিউজ ডেস্ক 





















