ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

এবারের ঈদ যাত্রা বিগত দিনের চেয়ে বেশি নিরাপদ হবে – অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, বিগত যেকোনো বছরের চেয়ে এবারের ঈদ যাত্রা অনেক বেশী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পবিদ ঈদুল ফিতরের আগে, ঈদের দিন ও ঈদের পরে , এই তিন স্তরের পদক্ষেপ আমরা নিয়েছি। এছাড়াও, আমরা প্রযুক্তিগতভাবেও এবার সড়ক পরিদর্শন করছি, ড্রোনের সাহায্যে সড়কে নজরদারি করছি।

আজ রবিবার (৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আলেখারচর বিশ্বরোড এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনকালে এসব বলেন তিনি।

এসময় অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান আরো বলেন, ঈদ যাত্রাকে নিরাপদ করতে আমারা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে, এর পাশাপাশি আমাদেরকে জনপ্রতিনিধিদের সহযোগীতাও প্রয়োজন। আবার, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো পিকাপ বা খোলা ট্রাকে কেউ যাতে না উঠে। ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রাকে আমরা কখনো সমর্থন করি না।

এছাড়াও, যেকোনো দূর্ঘটনা ঘটলে আমাদের পেট্রোল টিম দ্রুত এটা নিয়ে ব্যবস্থা নিবে। ঈদের পরে দূর্ঘটনা বেড়ে যায়। তাই আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতেও বিশেষ ব্যবস্থা নিয়েছি। আর, মহাসড়কে স্পীড গান ও স্পীডোমিটার রয়েছে। মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারে এটাই আমাদের প্রধান লক্ষ্য।

এসময়, যানজট প্রসঙ্গে তিনি বলেন, এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের মাত্রা অনেকাংশে কমে এসেছে। যানজট নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশ কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, কুমিল্লা কোতওয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

এবারের ঈদ যাত্রা বিগত দিনের চেয়ে বেশি নিরাপদ হবে – অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান

আপডেট সময় ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪