সুবিধা বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে চট্রগ্রাম জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ইফতার মাহফিল ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৬ এপ্রিল) নগরীর অলংকার মোড় সংলগ্ন আব্দুল আলীর হাট হানিমুন টাওয়ারের দ্বিতীয় তলায় চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিসে এই ইফতার মাহফিল ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
মুরাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মহানগর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল মনসুর মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাই টিভির পাহাড়তলী থানার প্রতিনিধি নাছির উদ্দিন লিটন, ,নুর আলম শেখ,আব্দুল মোতালেব মুরাদ ও মোঃ শরীফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেন, সরোয়ার কামাল,বোরহান উদ্দিন,মোমিনুল ইসলাম, আকবর শাহ থানা প্রতিনিধি রাজু আহমেদ ও ফটো সাংবাদিক আলাউদ্দিন সহ সাংবাদিক সাংবাদিক আব্দুল মবিন,ইব্রাহিম, সোহেল,হেলাল উদ্দিন,রাজীব আহমেদ মিজান উল্লাহ সমরকন্দী, ঝুমুর আক্তার সহ প্রমুখ।
এ সময় বক্তারা এই রমজান মাসে এই ধরনের একটি সুন্দর ও মহৎ উদ্যোগ’কে সাধুবাদ জানান।
মুরাদ হোসেন বিপ্লব চট্টগ্রাম ব্যুরো: 





















