র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পায়ে যে, জিআর নং-১৮৮/১১ (চরফ্যাশন, ভোলা) সেশন-৫৮/১৬, স্মারক নং-৭৮০, রিসিভ নং-০৬/২৪ (চরআইচ থানা) মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল গত ০৫ এপ্রিল ২০২৪ইং তারিখ আনুমানিক ০২৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুর মোহাম্মদ (৩০), পিতা-সৈয়দ কবিরাজ, সাং-দৌলতপুর, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ডাকাতির মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে মামলা রুজু হওয়ার পর হতে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা থেকে চট্টগ্রাম এসে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা জেলার চরআইচ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুমনসেন চট্টগ্রাম 





















