ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

লক্ষীপুরের হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃমনির আহম্মদ রাজনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

গত ২০১৪ সালের জুন মাসে মাসে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানাধীন পশ্চিম লতিফপুর এলাকায় দলীয় কোন্দলকে কেন্দ্র করে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি রাজন ও তার ৮-১০ জন সহযোগীরা মিলে ভিকটিম মহসিন (৪০)’কে ছুরি ও চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৫, তারিখ ১০ জুন ২০১৪ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩০২ পেনাল কোড ১৮৬০, দায়রা-১৫৩/১৮, জিআর-৫৯৯/১৪।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ মনির আহম্মদ রাজন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন পুরাতন কন্ট্রোল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ এপ্রিল ২০২৪ইং আনুমানিক ২১১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির আহম্মদ রাজন (৩৫), পিতা-নূর নবী খোকা, সাং-পশ্চিম লতিফপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

লক্ষীপুরের হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃমনির আহম্মদ রাজনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

আপডেট সময় ০৩:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪