ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

রাজবাড়ীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুরে বন্ধু সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধরপুর বাজারে প্রধান অতিথি হিসেবে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী এসব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রযেছে- পাঁচ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই ও কিসমিস।

এ সময় বালিযাকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মাষ্টার, বন্ধু সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এনাম মিয়া লালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন্ধু সংগঠনের সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগীতার লক্ষ্য নিয়ে চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে বন্ধু সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এই স্বল্প সময়ে সংগঠনটি অসহায় মানুষের বিপদে আপদে পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক অসহায় মানুষের মধ্যে আজ ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এছাড়া আমাদের সমাজে এমন মানুষ আছেন যারা না খেয়ে থাকলেও মানুষের কাছে হাত পাততে পারেন না। বন্ধু সংগঠন এলাকার এসব মানুষের তালিকা তৈরি করে রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

রাজবাড়ীতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪