ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

জামালপুরে পুলিশ অভিযানে ৬৭০ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১৮০ লিটার চোলাই মদ ও ৪৯০ লিটার জাওয়া উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার ( ৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে এ মদ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাসন্তী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেছেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় বুধবার রাত সাড়ে নয়টায় থানার এসআই শিব্বির আহমেদের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই ইমদাদুল হক, পুলিশ সদস্য মাকসুদুর রহমান,বদরুজ্জামান, মিজানুল হক, মহিলা পুলিশ সদস্য কলি আক্তারের সহযোগিতায় পুলিশের একটি দল সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার সুইপার কলোনীতে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরামনগর বাজারের মৃত মনেস্বর ছেলে চন্দন বাফসোর পিচু (৩৫) পালিয়ে যায়। পরে পুলিশ ১৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) ৪৯০ লিটার উদ্ধার এবং মৃত যতন বাসফোরের স্ত্রী বাসন্তীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার এসআই শিব্বির আহমেদ বাদী হয়ে রাতেই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(খ)/৩৬(১) সারণির ২৪(গ) / ৩৭ ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলা নং- ৩/৪৭ তারিখ:৪/৪/২৪ ইং

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, বুধবার রাত সাড়ে নয়টায় সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান মদের উপকরণ ও চোলাই মদ সহ ৬৭০ লিটার উদ্ধার করা হয়েছে। ১ জনকে গ্রেফতার করা হলেও আরেক জন পালিয়ে গিয়েছে৷ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

জামালপুরে পুলিশ অভিযানে ৬৭০ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় ০৮:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪