ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

৭৫০ টাকার শার্টে ২ হাজার ৮৫০ টাকার ট্যাগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে বিভিন্ন ব্যবসায়ীক অপরাধ ধরা পড়ায় ৪টি প্রতিষ্ঠানের মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বিভিন্ন গার্মেন্টস, কাপড় ও মিষ্টি বিক্রির দোকানে এ তদারকি পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটর মেসার্স হৃদয় ফ্যাশন নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রি ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রির অপরাধে ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের প্রিন্স প্লাজায় মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মুল্যের একটি শার্টে ২ হাজার ৮৫০ টাকা মূল্যের ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে কেনা শার্টে ২ হাজার ১০০ টাকা লাভ করা হয়েছে।ইচ্ছা মত অস্বাভাবিক মুল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ.কে.এম. আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেখানকার ব্যবসায়ীদের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির বিষয়ে বিশেষ সতর্ক করা হয়।

এছাড়া শহরের কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া খন্দকার সুইটস, মিঠাইবাড়ী, সম্পানসহ মিষ্টি বিক্রি প্রতিষ্ঠান গুলোকে ঈদে কোন প্রকার শর্ত দিয়ে পণ্য বিক্রি ও মুল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে। তদারকি কাজে সহযোগীতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

৭৫০ টাকার শার্টে ২ হাজার ৮৫০ টাকার ট্যাগ

আপডেট সময় ০৮:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪