ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

হঠাৎ অজ্ঞান রাইড শেয়ারিং চালক, শুশ্রূষা শেষে হাসপাতালে পাঠালো পুলিশ

জনাব হাসিবুর রহমান। বয়স বত্রিশ। জীবন ও জীবিকার তাগিদে বরিশাল থেকে ঢাকায় এসেছে প্রায় এক বছর হলো। মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। প্রতিদিনের মতো আজ বুধবারও যাত্রী নিয়ে আসেন রাজউক ক্রসিংয়ে। সেখানে যাত্রী নামিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। পাশেই দায়িত্ব পালন করছিলেন ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুব রশিদ।

মাহবুব এক মুহূর্ত দেরি না করে ছুটে যান হাসিবুরের কাছে। দেখেন তার বাম পা ও বাম হাত অর্থাৎ শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। কোন ভাবেই তিনি দাঁড়াতে পারছিলেন না। মাহবুব তৎক্ষণাৎ অন্য পথযাত্রীর সহায়তায় নিয়ে তাকে আসেন ট্রাফিক পুলিশ বক্সে। সেখানে তার মাথায় পানি দেন এবং একজন নার্স ডেকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ সদস্য মাহবুব একটি অ্যাম্বুলেন্স ডাকেন ও তার আত্মীয়-স্বজনকে খবর দেন। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই তাকে অ্যাম্বুলেন্সযোগে আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসিবুরের ছোট ভাই রিফাত ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিবেদককে জানিয়েছেন, তার ভাই এখন অনেকটা সুস্থ ও তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।

ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শইমী ইমতিয়াজ ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব সময় সম্মানিত মহানগরবাসীর প্রতি এ ধরনের মানবিক দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

হঠাৎ অজ্ঞান রাইড শেয়ারিং চালক, শুশ্রূষা শেষে হাসপাতালে পাঠালো পুলিশ

আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪