ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন : ডিএমপি কমিশনার

চলছে পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল-ফিতর। ঈদের আগ মুহূর্তে সবাই মার্কেটে আসে কেনাকাটা করতে। এ সময় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রমজানের শুরু থেকেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ জন্য সকল অংশীজন, সাংবাদিকগণ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

রাজধানীতে ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন : ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪