ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদগঞ্জ পৌর সভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের কৃতি সন্তান জেলা রেজিস্টার মো,:শাহজাহান সাহেবের বড় ছেলে ডাক্তার মোঃ আসাদুজ্জামান (জুয়েলকে) ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
। বর্তমানে যিনি কর্মরত আছেন ডাক্তার আশরাফুল ইসলাম তিনি সুনাম এবং দক্ষতার সহিত ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ পরিচালনা করে গেছেন। ডাক্তার আশরাফুল ইসলামের চাঁদপুরে সরকারি পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তিনি এর আগে রংপুর বিভাগের গাইবান্ধা উপজেলায় ও চাঁদপুর জেলার মতলব থানার উত্তরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত।
ডাক্তার আসাদুজ্জামান জুয়েল জানান দুই চার দিনের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে জানান।
তিনি বলেন, আমি সকলের সহযোগিতা চাই।
মোঃ হাফিজ আহমেদ সরদার। চাঁদপুর জেলা প্রতিনিধি 





















