ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের, কুঞ্জের হাট বাজারের দক্ষিণ পাশে, হাসপাতাল রোডের পশ্চিম দিকে পাটোয়ারী বাড়ির পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমে জানায়, তারা আজ সকালের দিকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়, ঘটনাটি স্থানীয়দের মাঝে বেশ সাড়া সৃষ্টি করে।
অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব কাজী জানান, তার পরিচয় পাওয়া গেছে। তার নাম কালু মিয়া (৬০) বাড়ী তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়ন গোলকপুর ৩নং ওয়ার্ডে।
কাচিয়া ইউনিয়নের স্থানীয় মোঃ জলিল জানান, তিনি নারকেল গাছ পরিস্কার করে, জীবিকা নির্বাহ করে। তার এক ছেলে প্রবাসী।
স্থানীয়রা পুলিশে খবর দিলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির (বিপিএম) বলেন – মৃত কালুর লাশের শরীরে কিছু ক্ষতচিহ্ন দেখা যায় সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যতিত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব না।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















