ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করা হবে – সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের পরিকল্পনা আমরা করছি। এতে করে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামের যাওয়া যাবে। যার ফলে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করা হবে। এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়া, মহাসড়কে কোথায়ও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। তিন চাকার গাড়ি সড়কে উঠলে জরিমানা করবে পুলিশ। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পি-টোকেন ও অবৈধভাবে জিবি আদায় করলে, আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের পাঁচ দিন আগে থেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠলেই আটক করে পাঠিয়ে দেওয়া হবে ডাম্পিং স্টেশনে। যেখানে ফিটনেসবিহীন গাড়িটি আটক হবে, সেখানেই যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিবহন মালিককে জরিমানা করা হবে। এছাড়াও, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আমরা নানা উদ্যােগ নিয়েছি। এ রোডের ভাড়া কামানো হয়েছে। কেউ যাতে বাড়তি ভাড়া না নেয়। প্রতি কিলোমিটার ২.৪২ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৪ ঘন্টা সিএনজি পুলিশ স্টেশন খোলা থাকবে। এছাড়াও, মহাসড়কে আন্ডারপাস করার কাজ শুরু করার পরিকল্পনাও আমরা করছি। পর্যাপ্ত আন্ডারপাস থাকবে এবার।

এ সময় তিনি সড়কে পথে পথে টোল প্লাজায় ভোগান্তি কমানোর জন্য পরিবহন মালিকদের ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান।
এসময়, সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

এই সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৭৫ কিলোমিটারে ৬ জেলার মানুষদের ঈদ যাত্রা নিরাপদ করার জন্য বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, কুমিল্লা সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী সুনীতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম খন্দকার আশফাকুজ্জামান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোঃ খাইরুল আলমসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও, সভায় বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করা হবে – সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ

আপডেট সময় ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪