কুমিল্লা চৌদ্দগ্রামে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাওহীদা ইসলাম ইলমাকে তেঁতুল খাওয়ানো কথা বলে মুখে ও গলায় ওড়না পেচিয়ে ধর্ষণ শেষে হত্যা করার দায়ে মোহাম্মদ আলী @ বাপ্পী নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
আজ ২রা এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুর রহমান এর নাতি মোঃ জাকারিয়ার ছেলে মোহাম্মদ আলী @ বাপ্পী (।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের ওই ছাত্রী তার নিজ বাসার সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী বাপ্পি তেঁতুলের লোভ দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করেন। পরে তাকে মেরে মরদেহটি পাশের ডাকাতিয়া নদীতে ফেলে রেখে যান। পরদিন ওই শিশুর মরদেহ খুঁজে পায় স্বজনরা।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বাপ্পিকে গ্রেপ্তার করে।
রায় ঘোষণাকালে আসামিদ্বয় আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত ও এপিপি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমরা আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
আসামি পক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এডভোকেট মোঃ আতিকুল ইসলাম (আতিক) বলেন- এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ। রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো। আমি আশাবাদী উচ্চ আদালত আসামি মোহাম্মদ আলী @ বাপ্পীকে খালাস প্রদান করিবে।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ 





















