ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

সরাইলে অপরাধ ঠেকাতে সড়কের ঝোপঝাড় পরিষ্কার

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের অংশ দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

১ এপ্রিল, সোমবার দুপুরে সরাইল থানা ও কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ধরন্তি নামক এলাকায় ৮ কিলোমিটার সড়কের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া, সরাইল থানা সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের দুইপাশে ছোট গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। যা রাতের বেলায় ডাকাতসহ দুষ্টু প্রকৃতির মানুষের কাজে সহায়ক। প্রায়ই ঘটে ডাকাতির মতো ঘটনা। পথচারীদের হারাতে হয় কাছে থাকা মালপত্র। পরিবহন চালকসহ পথচারীদের কাছে এ নিয়ে আতঙ্ক বিরাজ করে। এমন অবস্থা সরাইল উপজেলার কালিকচ্ছ হইতে ধরন্তি কুইট্টা ব্রিজ পর্যন্ত সড়কে। এ থেকে বাঁচাতে ও নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন, সার্কেল এসপি, সরাইল থানা।

পরিষ্কার কার্যক্রম বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, উপজেলা ধরন্তি নামক এলাকায় ৮ কিলোমিটার জুড়ে দুই পাশে ফাঁকা, নাই কোনো ঘরবাড়ি, আছে দুই একটা ইটমিল, দুই পাশে জল জঙ্গলের মত প্রায়ই চুরি ডাকাতি চেষ্টা করে। আমরা পুলিশেও এখানে নিয়মিত ডিউটি করি তারপরও সামনে আসছে ঈদ, ঈদ উপলক্ষ্যে বিভিন্ন এলাকার লোকজন যাতে যাতায়াত করে। যাত্রীরা যাতে সিএনজি করে নির্বিঘ্নে যেতে পারে এজন্য পরিষ্কার করা হচ্ছে।

এ বিষয়ে সরাইল থানা সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, চলাচলের জনসাধারণের নিরাপত্তা দিতে সড়কের দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, সড়কের যান চলাচলের স্বাভাবিক রাখতে যাতে করে এ পথ ব্যবহার করে কোনো দুষ্কৃতকারী কোনো কিছু সমস্যা সৃষ্টি না করতে পারে এবং রাস্তাটাও ঠিক থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

সরাইলে অপরাধ ঠেকাতে সড়কের ঝোপঝাড় পরিষ্কার

আপডেট সময় ০৪:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪