আশরাফ মেম্বারের সঙ্গে মুঠোফোনে টাকা চাওয়ার ঘটনায় কুমিল্লা মুরাদনগর থানার এস আই (নিরস্ত্র ) হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে , কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার স্বাক্ষরিত এক চিঠিতে গত শনিবার ৩১ শে মার্চ এস,আই হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়, চিঠি সূত্রে জানা যায় নবীপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলামের ৩৮) কাছে মোঠো ফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এই এসআই। পরবর্তীতে কথোপকথনের অডিও সামাজিক মাধ্যম প্রকাশ হলে বিষয়টি ভাইরাল হয়ে যায় , তার এসব কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী হওয়ায়, মুরাদনগর সার্কেল কুমিল্লা দপ্তরে ( স্মারক নং ৭৩০) গত সোমবার ২৫ মার্চ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা শেষে গত শনিবার (৩০ মার্চ ) এসআই হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে কুমিল্লা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন , এবং বিধি মোতাবেক খরপোষ পাবেন, এই বিষয়ে মেম্বার আসরাফের সঙ্গে কথা হলে তিনি বলেন, এস আই হারুন আচমকা ফোন দিয়ে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে ওসির সঙ্গে আলোচনা করতে চাইলে তিনি বারণ করেন । পরে এ ঘটনা জানাজানি হলে উল্টো মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়ে আমাকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন । মুরাদনগর থানার ওসি প্রভাশ চন্দ্র ধর বলেন, এসআই হারুনের বিষয়ে আমি কিছুই জানিনা । যদি কোন কিছু হয়ে থাকে তা এস আই হারুন নিজ উদ্যোগে করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবগত আছেন।
সংবাদ শিরোনাম ::
মুঠোফোনে ২ লাখ টাকা চাওয়ার অডিও ফাঁস : জামিনে মুক্ত আশরাফ মেম্বার :
-
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি। - আপডেট সময় ০৩:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- ৭৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















