ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

ভোলার লালমোহন উপজেলায় ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লালমোহন উপজেলা হল রুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন।

২টি ইউনিয়নে সর্বমোট ১২৮ প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যসহ ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

৩ নং ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জোবায়ের হোসেন নেহাল ও ধলীগৌর নগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়ার মনোনয়ন ফরম বাতিল করা হয়।

ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়া মনোনয়ন পত্রে ভুল তথ্য উপস্থাপন, প্রস্তাব সমর্থনকারীর স্বাক্ষর না দেয়া, যাচাই বাছাই করার পর রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করার পাতায় প্রার্থী নিজের স্বাক্ষরসহ নানা জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।
ধলীগৌর নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ সদস্য ৩৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য ৪৭ জন সহ মোট ৭৪ প্রার্থীর মধ্য সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ওই দুই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

আপডেট সময় ০৭:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪