ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

চুন-সুড়কির ব্রিজ চলল ১০৯ বছর, সাড়ে ৪ কোটি টাকায় সংস্কার শুরু

সেই ১০৯ বছর আগে ব্রিটিশ আমলে চুন-সুড়কির গাঁথুনি দিয়ে নির্মিত হয় ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিলের মধ্যে ৬ স্প্যানবিশিষ্ট ৫ পিয়ারের ৩৪৮ ফুট লম্বা রেলওয়ে গার্ডার ব্রিজ।

ইতোমধ্যে ব্রিজের গাঁথুনির চুন-সুড়কির গুণাগুণ নষ্ট হয়ে গোটা ব্রিজে ফাটল ধরেছে। সেই ব্রিজটি এখন সংস্কার করছে রেল কর্তৃপক্ষ। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই সংস্কারকাজ শেষ করার কথা রয়েছে।

রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, ব্রিটিশ আমলে ২৬নং গার্ডার বিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজের পিয়ারের গাঁথুনির চুন-সুড়কির গুণাগুণ নষ্ট হয়ে গিয়ে বিভিন্ন স্থাপনায় ফাটল ধরেছিল। প্রতিদিন এ ব্রিজের ওপর দিয়ে ২১ জোড়া আন্তঃনগর, এক জোড়া মেইল ট্রেন এবং ৪ জোড়া মালবাহী ট্রেন যাতায়াত করে।

অবশেষে রোববার এ ব্রিজের সংস্কারকাজ শুরু হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের আওতায় দিলপাশার রেলস্টেশনের কাছে পুরনো বেডব্লকগুলো ভেঙে সিসিক্রিবের ওপর লোহার গার্ডার বসিয়ে (লোহার অ্যাঙ্গেলের ওপর কাঠের স্লিপার) শতাধিক রেলশ্রমিক বিকল্প অস্থায়ী ব্যবস্থাপনায় রেললাইন তৈরি করে সংস্কারকাজ শুরু করেছেন। ব্রিজটি সংস্কার না হওয়া পর্যন্ত অস্থায়ী লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

ঠিকাদার প্রতিষ্ঠান আরটিসিএল গার্ডার ব্রিজ সংস্কারকাজ করছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই সংস্কারকাজ শেষ করার কথা রয়েছে।

ট্রেনচালকরা বর্তমানে ১০ কিলোমিটার গতিতে গার্ডার ব্রিজ অতিক্রম করছেন। ব্রিজের দুই পাশে নিরাপত্তা জোরদার করতে ঠিকাদার প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিয়েছে।

সংস্কারকাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলসহ রেলওয়ে প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

চুন-সুড়কির ব্রিজ চলল ১০৯ বছর, সাড়ে ৪ কোটি টাকায় সংস্কার শুরু

আপডেট সময় ০৩:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪