ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ মজুমদার কিরণ বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধসহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা৷

সোমবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। নেই শিক্ষার্থীদের আনাগোনা। দুই-একজন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা ব্যক্তিগত কাজে এসেছেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। দাপ্তরিক কাজসমূহ যথারীতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরী বলেন, সকাল থেকে ক্লাসে কোনো শিক্ষার্থী আসে নাই। ক্যাম্পাস একেবারেই ফাঁকা৷ গত তিন দিন ধরে এই অবস্থা৷

এর আগে গত ২৮ মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন দুপুর থেকে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা৷ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা৷

গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করেছে বুয়েট প্রশাসন৷

এদিকে বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। পরে সংগঠনটির বেশ কিছু নেতাকর্মী বুয়েটে প্রবেশ করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে বেরিয়ে যান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ

তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট সময় ০১:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪