র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৩০ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ১১.৫০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন ০১নং ঝিল এলাকার একটি বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ জুয়েল (৩৮), পিতা-মৃত তোফাজ্জাল হোসেন, সাং-খৈয়াখালী, থানা-বাংগড়া, জেলা- কুমিল্লা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কালে তার বসত ঘরের শয়ন কক্ষের বিছানার নিচে বিশেষ কৌশলে রক্ষিত দেশীয় তৈরী ০১টি আগ্নেয়াস্ত্র ,০১ রাউন্ড কার্তুজ এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে ব্যবহার করে আসছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ জুয়েল এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানায় অস্ত্র এবং মাদক সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমনসেন চট্টগ্রাম 





















