ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ছিল মারিয়া

নাটোরে নুসরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী (১৮) নামে জেলা ব্যাডমিন্টন দলের নারী খেলোয়াড়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল মৃধার মেয়ে। বৈশাখী নাটোর নবাব সিরাজ-উদদ্দৌলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী হিসেবে ছাত্রীনিবাসে পরিচয় দিলেও সে এবার দ্বিতীয়বারের মতো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো কারণে অভিমান করে বৈশাখী আত্মহত্যা করেছে। ছাত্রীনিবাসটিতে সে ডাবল বেডের একটি কক্ষ নিয়ে একাই বসবাস করত। বৈশাখী স্থানীয় চামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলামের ভাতিজি।

হাফসা ছাত্রীনিবাসের মালিক ও নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে তার ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা তাকে ফোন করে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে। রুম থেকে তারা বৈশাখীর কোনো সাড়াশব্দ পাচ্ছে না। পরে তিনি বৈশাখীর পরিবার ও নাটোর থানায় বিষয়টি জানান। খবর পেয়ে নাটোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ছাত্রীনিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ছিল মারিয়া

আপডেট সময় ১২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪