ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

র‍্যাব ১৪ সহ বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা।

ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা এবং ভালুকা থানাধীন এলাকায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জন এর কার্যালয় এবং র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর সাথে সমন্বয়পূর্বক মার্চ-২০২৪খ্রি. মাসের বিভিন্ন ধরণের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অনন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায়, সারাদেশব্যাপী খাবার তৈরি কারখানা, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের উক্ত নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানীর আওতাভুক্ত এলাকায় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

গত ১২ মার্চ ২০২৪ ইং তারিখ ১১০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকার কারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০,০০০/- টাকা করে সর্বমোট ১,০০০০০/- (এক) লক্ষ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়। একই তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিক এর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় উক্ত হাসপাতালগুলোকে সিলগালা করা হয়।

গত ২৫ মার্চ ২০২৪ ইং তারিখ ১১৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় মাশাআল্লাহ লাচ্ছা সেমাই, সেবা লাচ্ছা সেমাই, ফুচকা হাউজ, মমিন ফুড প্রোডাক্ট কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল এবং রাসায়নিক রং ব্যবহারের কারণে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে যথাক্রমে ২২,০০০/-, ১৫,০০০/-, ১০,০০০/- এবং ১০,০০০ টাকা করে সর্বমোট ৫৭,০০০/- (সাতান্ন) হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত ২৮ মার্চ ২০২৪ ইং তারিখ ১১০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় মাস্টার হাসপাতাল ও মাস্টারবাড়ি পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বিভিন্ন ল্যাব টেস্টের চার্জ অতিরিক্ত গ্রহণ করার কারণে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ১০,০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- (বিশ) হাজার টাকা জরিমানা আদায় ও মাস্টারবাড়ি পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডায়াগনস্টিকের লাইসেন্স না থাকার কারণে ল্যাব সিলগালা করা হয়। এছাড়াও সীডস্টোর ডিজিটাল মেডিকেল সার্ভিসেস সেন্টার এর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকার কারণে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ল্যাবকে সিলগালা করা হয়।

জনস্বার্থে এ ধরণের যৌথ ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

র‍্যাব ১৪ সহ বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা।

আপডেট সময় ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪