ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলংকার সংগ্রহ ৩১৪/৪

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৬৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ দলকে হতাশ করে প্রথম দিনেই তিনশ পার করল শ্রীলংকা ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। ৩৪ ও ১৫ রানে অপরাজিত আছেন সাবেক ও বর্তমান অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুনারত্নে।

রান আউট হয়ে ফেরার আগে ১০৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে ফেরেন ওপেনার নিশান মাদুশঙ্কা।

দ্বিতীয় উইকেটে কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ১১৪ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন করুনারত্নে। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন এই টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদ। তার বলে বোল্ড হওয়ার আগে ১২৯ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৬ রান করে ফেরেন ওপেনার করুনারত্নে।

২১০ রানে ওপেনার করুনারত্নে আউট হওয়ার পর সাবেক অধিনায়ক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান কুশাল মেন্ডিস।

তিনি সেঞ্চুরির পথেই ছিল। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে তাকে আর মাত্র ৭ রান করতে হতো। ১০ম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন না শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান।

সাকিব আল হাসানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৫০ বল মোকাবেলা করে ১১টি চার আর একটি ছক্কার সাহায্যে ৯৩ রান করে ফেরেন মেন্ডিস।

দিনের একিবারে শেষ দিকে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ৭১ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রান করে দলীয় ২৮৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলংকার সংগ্রহ ৩১৪/৪

আপডেট সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪