মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগে ৭ নং ওয়ার্ডের মানিকনগর এলাকার বাড়িওয়ালাদের নিয়ে ১৮ই রমজান ২৯ শে মার্চ ২০২৪ শুক্রবার বিকাল ৩ টা থেকে মানিক নগর মডেল হাই স্কুল প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।প্রধান অতিথি ছিলেন মুগদা থানা বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার সভাপতিত্ব করেন মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি প্রতিষ্ঠিত সভাপতি মোঃ সাহেব আলী। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন সেলিম মানিক নগর সমাজ কল্যাণ সোসাইটি। সার্বক্ষণিক সহযোগিতায় সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান তারা। সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সৌরভ।অনুষ্ঠান আলোকিত করেছেন মুগদা থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠিত সভাপতি শেখ সাহেব আলী তিনি বলেন আমি এই এলাকায় ৩৭ বছর বসবাস করতেছি কতটুকু উন্নয়ন হয়েছে কার দ্বারা হয়েছে আমি সহ আপনারা সবাই অবগত আছেন। আজ মানিকনগরে যতটুকু উন্নয়ন হয়েছে মানিক নগরের রূপকার কমিশনার এ বি এম বাদশা ভাই হাতে হয়েছে। আজকে মানিকনগরে মডেল হাই স্কুল। আজকে বড় বড় রাস্তায় দেখতেছেন তা সিটি কর্পোরেশন এর মাধ্যমে সুন্দর একটি ম্যাপ তৈরি করে আজকের উন্নয়ন। ওনার রুহের মাগফেরাত কামনা করি।আপনারা সবাই জানেন আমি ডেভলাপার্স ব্যবসা করে থাকি। আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি চেয়ারম্যান ভরসা হাউজিং ডেভলাপার্স লিমিটেড সেই সুবাদে উত্তরা, বাড্ডা, আফতাব নগর, রামপুরা, বনশ্রী, খিলগাঁও বিভিন্ন জায়গায় ডেভলাপার্স ব্যবসা আছে প্রতিটি এলাকায় পঞ্চায়েত কমিটি, সমাজ কল্যাণ, বিভিন্ন নামে পরিচালিত হয় এবং ওই এলাকার উন্নয়নমূলক কাজ করে থাকেন আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এই মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি মাধ্যমে আমাদের এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধান করব আমাদের এখানে বাজার নেই আমাদের এলাকার মানুষ বাজার করতে যায় খিলগাঁও, যাত্রাবাড়ী, ঠাটারী বাজার, ফকিরাপোল। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এলাকার এমপি, মন্ত্রী মহোদয় কাছে আপনাদের নিয়ে মেয়র মহোদয়ের কাছে গেলে আমরা এর সমাধান পাব আপনারা যদি আমার সাথে থাকেন মেনরোড বাদ দিয়ে প্রতিটি গলিতে গেট ও পাহারাদার বসাতে চাই মানিকনগর জুড়ে একটি নিরাপত্তা বেষ্টনে আনতে চাই কারণ আমাদের মেয়েরা স্কুলে যাওয়ার সময় বখাটে ডিস্টার্ব করে মাদক ব্যবসা না করতে পারে কিশোর গাংঙ্গের মত কোন বাহিনী হতে দেওয়া যাবে না এই কাজ আমার একা পক্ষে সম্ভব না আপনারা এই সমাজ কল্যাণ সোসাইটিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন মানিক নগরে অসুস্থ রোগী প্রস্তাব বেদনা যন্ত্রণার মা,মনিরা হাসপাতালে যেতে কষ্ট হয় যার কারণে মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ২৪ ঘন্টার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পরিচালনা করবে মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটি । আমাদের এলাকায় ময়লার ডিপু নেই রাস্তায় ময়লা ফেলে রাখে।আপনাদের কে সাথে নিয়ে মেয়র মহোদয়ের কাছে আবেদন করব।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ তৈরি করা তার স্বপ্নকে আমরা সবাই মিলে লালন করে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মার্ট বাংলাদেশ স্মার্ট মানিকনগর এলাকা উপহার দিব , মুগদা থানার ইনচার্জ তারিকুজ্জামান বলেন সামনে ঈদ আসতেছে অনেক মলম পার্টি স্প্রে অনেক কিছুর দিয়ে আপনার সর্বস্বান্ত করে দিতে পারেন সেই দিকে সজাগ থাকবেন এবং বাসা বাড়িগুলোতে আপনার স্বর্ণ অলংকার একটু সাবধানতা বজায় রাখবেন যারা বাড়িতে যাবেন আপনার মূল্যবান জিনিসগুলো হেফাজতে রাখবেন যে কোন বিষয়ে যে কোন ব্যাপারে থানা পুলিশকে ইনফরমেশন দিবেন
আর উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, লায়ন ফারুক আহমেদ, এস এম রব্বানী, তামিজ উদ্দিন, আব্দুল মালেক, লায়ন আব্দুল কাদের, মেহেদী হাসান খান, দপ্তর সম্পাদক আনিসুল হক। জাকির হোসেন এম এ জলিল, আশিকুর রহমান জুয়েল, আলম সোহেল, গিয়াস উদ্দিন খোকন, আইন বিষয়ের সম্পাদক খোরশেদ আলম। মহিলা সম্পাদকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন
সংবাদ শিরোনাম ::
মুগদা মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
-
জাহিদুল আলম - আপডেট সময় ০৮:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- ৮৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























