ময়মনসিংহ সদরের খাগডহর ঘুন্টি থেকে কিসমতপুর হয়ে কল্যানপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব।
এতে নদের ভাঙ্গনের কারনে নদের তীরে অবস্থিত শত শত বাড়িঘর হুমকির মূখে পতিত হয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি নদের গর্ভে বিলীন হয়ে গেছে।
হাটবাজার,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসাসহ কল্যানপুর আবাসন প্রকল্পের ২৪০টি ঘর চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।এগুলো যেকোন মূহুর্তে নদের গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
বালুভাবী শত-শত ট্রাক প্রতিদিন চলাচল করায় রাস্তা ভেঙে স্থানে স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
অভিযোগ করে অনেকে জানান ১৩ টি ড্রেজার বিভিন্ন মহল ম্যানেজ করেই অবৈধভাবে বালু উত্তোলন ।
নিজশ্ব প্রতিনিধি 
























