ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবিকে পিটিয়ে রক্তাক্ত

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবি সজল করকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আদালত থেকে বের হওয়ার পর আদালতের ফটকের সামনে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

আহত আয়কর আইনজীবি সজল কর কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন । তিনি মনোনয়ন পত্র জমা দিতে ৫ মিনিট বিলম্ব করায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান নি।

আহত সজল করের জেঠাত ভাই সমীর জানান, আমি ও আমার ভাই আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে আসার পর একটি মাইক্রোবাস এসে আমাদের পথরোধ করে। পরে মাইক্রোবাস থেকে দ্রুত ৫/৬ জন যুবক হকিস্টিক নিয়ে নেমে আমার ভাই সজলকে বেধম মারধর করে রক্তাক্ত আহত করে। এ সময় আমি ওই মাইক্রোবাসে আমাদের স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের পিএস সমীর সরকার ও আমাদের গ্রামের হারাধন চন্দ্র দাসকে বসা অবস্থায় দেখেছি। আহত সজল করকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, আহত সজল কর বিভিন্ন সময় তার বাড়ির জমি দখল, হামলা, মারধর-মামলা নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিতেন। এমপি প্রাণ গোপালের লোকদের বিরুদ্ধে কথা অভিযোগ এনে কথা বলতেন। এমপি প্রাণ গোপালের সাথেও তার সম্র্পক ভাল ছিল না। সব মিলিয়ে হয়তো এই জন্যই তার উপর আবার হামলা হয়েছে বলে স্থানীয় সূত্র জানান।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ বিষয়ে আমরা অবগত নই। কেউ এখনো কোন অভিযোগ করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবিকে পিটিয়ে রক্তাক্ত

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪