ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ,মো.মোরাদ হোসেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর তত্ত্বাবধানে এসআই মো.শামিম সর্দার নেতৃত্বে এএসআই মো.আল আমীন, মো.হাসিবুল ইসলাম, মো. শাওন কং মো.তাজুল ইসলাম সহ ভোলা থানাধীন চরসামাইয়া ১ নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে (২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. আবুল হোসেন ও মো.ইমরানকে আটক করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম।
আটককৃত হলেন ১।মোঃ আবুল হোসেন (৪৪) পিতা- মৃত- আঃ মতিন,মাতা- রানু বিবি, বাপ্তা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, গুচ্ছ গ্রাম।
২। মো. ইমরান(৩১) পিতা-মৃত- আঃ মালেক হাওলাদার, মাতা- আনোরা বেগম, ওয়ার্ড ১ পৌরসভা, সদর ভোলা। এক কেজি করে দুইজনের কাছে ২ কেজি গাঁজাসহ ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ ওসি মো.মোরাদ হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম ২ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে। এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















